২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তাদের রক্ষায় আইন প্রণয়ণের দাবি জানিয়েছে বিসিআই

বেসরকারি খাতের উদ্যোক্তাদের রক্ষায় সংরক্ষণ আইন প্রণয়ণের দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বিসিআই'য়ের এক বিবৃতিতে সোমবার উদ্যোক্তাদের বিরুদ্ধে সব ধরনের কালো আইন বাতিল ও অহেতুক হয়রানি না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও দাবি জানানো হয়।

বিবৃতিতে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, ট্রাক চাপা দিয়ে পথচারীকে মারলে কিংবা লঞ্চ ডুবে মানুষ মারা গেলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভবন ধসে পড়লে ইঞ্জিনিয়ার বা রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী না করে জমির মালিককে গ্রেপ্তার করা হয়। এ ধরনের কর্মকা- কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে তারা জানান। এতে করে ঘটনার আসল কার্যকারণ আড়াল হয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে তারা দাবি করেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া এ বিবৃতিতে তারা সিটি ব্যাংকের উদ্যোক্তা ও স¯প্রতি ধসে পড়া ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মদ ও বিসিআই পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।