২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় মঙ্গলবার আমেরিকা ফিরছেন

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঢাকায় প্রায় দুসপ্তাহ অবস্থান শেষে মঙ্গলবার আমেরিকা ফিরে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

দলীয় সূত্র জানায়, জয় সকাল সাড়ে ৮ টায় এমিরেটস এয়ারওয়েজ’র একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি পথে যাত্রা বিরতি করবেন লন্ডনে।

জয় গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মোটর চালক লীগ এবং তরুণ আইনজীবী প্রতিনিধি দলসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী আগস্টে জয় আবারো দেশে আসতে পারেন।