২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি দেশে হত্যা, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বৃদ্ধিতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলাকেই দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত ৩৬তম বৈঠকে বাবর বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অবহেলার কারণে গত ১৫ দিনে দেশে হত্যা, রাহাজানি, ডাকাতি, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মনে করিয়ে দেন, দেশের বিনিয়োগ পুরোটাই নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর।

বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটাতে আমি শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছি।

বাবর বলেন, আমার নির্দেশ মোতাবেক র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এবং গোয়েন্দা শাখা (ডিবি) গাড়ি চোরদের গ্রেপ্তার করেছে এবং চুরি যাওয়া গাড়িও উদ্ধার করেছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি কারণ সংক্রান্ত প্রশ্নের সরসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, আমরা এখন পরিস্থিতি মোকাবেলায় নতুন প্রস্তুতির কথাই বিবেচনা করছি।

ব্রিটেনে হেরোইন পাচারে বিডি ফুডস এর জড়িত থাকার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমরা ইতোমধ্যোই অনেক কিছু জেনেছি। আমরা অবশ্যই আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করব।

সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে রহস্যজনক অগ্নিকা-ের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে কাজ করছি। এছাড়া ঘটনা তদন্তে আমরা ফায়ার ব্রিগেডের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তাছাড়াও উচ্চ ক্ষমতাসম্পন্ন আরো একটি কমিটি গঠন করেছি।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, আইজিপি আব্দুল কাইউম এবং বিডিআর, সিআইডি, এসবি এবং ডিবিসহ বিভিন্ন এজেন্সির প্রধানরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে দেশে নতুন মাদক ইয়াবাও চোরাচালানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।