২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় জাল দলিল তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মকিমপুর গ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কলাপাড়া থানা পুলিশের একটি দল যৌথভাবে একজন সেনাবাহিনীন সাবেক কর্মকর্তাসহ দুইজনকে জাল দলিল তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করেছে। পুলিশ রোববার একথা জানায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গ্রেফতারকৃতরা হলো মকিমপুর গ্রামের সাবেক সেনা মালেক হাওলাদার (৫৫) ও নৈশ প্রহরী ইউনুস (৪৭)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার মকিমপুর গ্রামে অভিযান চালিয়ে দুই বস্তা জালিয়াতির কাগজপত্রসহ দুই জনকে গ্রেফতার করে। জাল দলিল তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ম্যাপ, স্ট্যাম্প, সীল এবং জমি সংক্রান্ত অন্যান্য কাগজপত্র।