২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুলে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও ছয় জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 11:23 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের বগুড়াগামী পণ্য বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই টেম্পো চালকসহ তিন যাত্রী নিহত হয়। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সলঙ্গা থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।