২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের তিনদিনব্যাপী কর্মশালা সমাপ্ত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবাদাতাদের জন্য তিনদিনব্যাপী কর্মশালা শনিবার শেষ হয়েছে। 

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 10:59 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এই কর্মশালায় বিভিন্ন দৈনিক, সংবাদ সংস্থা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন বিশ্ববিদ্যালয় সংবাদদাতা অংশগ্রহণ করেন।

প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইব) সংবাদদাতাদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

প্রশিক্ষণ কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইব) মহাপরিচালক ডঃ রেজোয়ান সিদ্দিকী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।