খালেদা জিয়া মেডিকেল কলেজ এলাকায় তরুণ খুন
শনিবার স্বাস্থ্যমন্ত্রীর নির্ধারিত আগমনের প্রেক্ষিতে খালেদা জিয়া মেডিকেল কলেজ এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক আয়োজনের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাত এক তরুণ খুন হয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে নব প্রতিষ্ঠিত খালেদা জিয়া মেডিকেল কলেজের শিক্ষা/একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আসার কথা থাকায় শুক্রবার থেকেই ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়।
সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তাররা জানান, ত্রিশ বছর বয়সী ওই ব্যক্তিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২/৩ জন অস্ত্রধারী গুলি করে। এ সময় তিনি হাসপাতালের রান্নাঘরের পাশে বসে ছিলেন।
হত্যাকা-ের খবর পেয়ে তেজগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত তরুণ বা হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, রাজধানীর মীরপুরের জি ব্লক এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হানিফ (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার পিতার নাম খলিল চৌধুরী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয়রা জানায়, রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সন্ত্রাসী বাবুল, রুমিন, করিম এবং রতন হানিফকে গুলি করে।
