২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার লাউছড়ি পাড়া নামক এলাকা থেকে শুক্রবার  ভোরে সেনা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি দেশী বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লাউছড়ি পাড়া থেকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা লাউছড়ি পাড়ার রাস্তার পার্শ্বের জঙ্গল থেকে দুটি দেশীয় তৈরী বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করে।