২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিশিষ্ট সুরকার নওশাদ আলী মৃত্যুবরণ করেছেন

ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় সুরকার নওশাদ আলী ৮৭ বছর বয়সে মুম্বাইতে মৃত্যুবরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নওশাদ আলী উনিশ শতকের চল্লিশ দশকে অনেক জনপ্রিয় গানের সুরকার হিসেবে সুখ্যাতি লাভ করেন। সেসময়ে তিনি স্বনামধন্য পরিচালক এআর কারদারের বেশ কয়েকটি চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করেন।

নওশাদ বিখ্যাত চলচ্চিত্র ‘মাদার ইন্ডিয়া’, ‘মুগল-ই আজম’, ‘পাকিজা’ এবং ‘বেজ্জু বেওড়া’ সহ মোট ৬৭টি ছবির জন্য গান সুর করেছেন।

ভারতীয় সুরকারদের মধ্যে নওশাদই প্রথম গানের সাথে যন্ত্রসঙ্গীত সংযোজন করেন। চলচ্চিত্রের গানের ক্ষেত্রে আলাদাভাবে কন্ঠ এবং যন্ত্রসঙ্গীত রেকর্ড করার ধরনেরও অন্যতম  প্রবর্তক ছিলেন নওশাদ।

তিনি ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ১৯৮১ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন।