২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে ৬ ঘন্টা পর যান চলাচল শুরু

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্য বোঝাই কাভার্ড ভ্যান ও লেগুনা পরিবহন উল্টে যাওয়ার ৬ ঘন্টা পর শুক্রবার সকালে যান চলাচল পুনঃরায় শুরু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পুলিশ জানায়, ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-উ-১৪-০১১৪) বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে পিছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী লেগুনা পরিবহন সেটিকে সজোরে ধাক্কা দেয়। 

এসময় লেগুনা পরিবহনটি উল্টে গিয়ে চালক এবং হেলপার আহত হয়। আহতদের স্থানীয় রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মহাসড়কে ছয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ গাড়ি দুটি সরিয়ে নিলে শুক্রবার সকাল ৬টায় পুনঃরায় যান চলাচল স্বাভাবিক হয়।