রাজধানীতে গুলিতে যুবক খুন, আহত এক
রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা গুলি করে খুন করেছে এক যুবককে।
এ সময় অপর এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম আবদুর রহমান (২৫)। তার পিতার নাম আলাউদ্দিন। নিহত রহমান ছিল ৫/১ জসিম উদ্দিন রোডের বাসিন্দা। আহত যুবকের নাম সৈয়দ সরদার। তার বাড়ি মুগদাপাড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টার সময় এক দল সন্ত্রাসী কমলাপুর এলাকার বিআরটিসি বাস ডিপোর সামনে এসে রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি।
