২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় ৩টি লবন কারখানা ও ৫টি মুদি দোকান ভস্মীভূত

চট্টগ্রামের পটিয়ায় বৃহস্পতিবার পৃথক দুটি অগ্নিকা-ে অন্ততপক্ষে তিনটি লবনের কারখানা ও পাঁচটি মুদি দোকান ভষ্মীভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ইন্দারপুল এলাকায় বিকাল সোয়া ৪টার দিকে গ্যাসের চুলা থেকে আগুন লেগে আম্বিয়া, রেইনবো এবং কাদের নামের লবন কারখানা তিনটি পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

এতে তিন লাখ টাকার যন্ত্রপাতি এবং অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়েছে।

একই দিনে বিকাল ৫টার দিকে পটিয়া ক্ল্যাব রোডের পাঁচটি মুদি দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।