২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রচণ্ড- গরমে ৩ জনের মৃত্যু

পাবনায় প্রচণ্ড গরমে গত দুইদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শিশু ও বৃদ্ধসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। প্রচণ্ড গরম জেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। পাবনাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ।

প্রচণ্ড গরমে গত দুদিনে উপজেলার খাসচর গ্রামের ওজিফা বেওয়া (৭৩), রানীনগর গ্রামের সামু ম-ল (৬৮), সুজানগর উপজেলার আলোকান্দি গ্রামের রহমত আলীর (৭২) মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানান, গরমের তীব্রতায় সানস্ট্রোকে এদের মৃত্যু হয়