সিটিজেন রাইটস মুভমেন্টের কেন্দ্রীয় কমিটি গঠন, মার্গুব মোর্শেদ প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মাসুদ রহমান এবং তুষার রহমানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে সিটিজেন রাইটস মুভমেন্টের ১৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
ড. মাসুদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং তুষার রহমান কর্মকুটির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
বুধবার ওই কমিটি গঠন করা হয়।
পরে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
