২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৮ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড. আজিজুর রহমানের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন এই তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউটের নাম পরিবর্তনের দাবিতে ছাত্রদের অবরোধোর পর মঙ্গলবার নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচনের দিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

শিক্ষক সমিতির ১১ পদে ছয়শ’ ৭১জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নির্বাচনে হলুদ প্যানেল (আলম - কবির) এবং সাদা প্যানেল (সিদ্দিক - আলী) একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে।