২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বয়লার বিস্ফোরণে নিহতদের লাশ নিয়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, অভিযুক্তের ফাঁসি ও ক্ষতিপূরণ দাবি

গাইবান্ধায় বয়লার বিষ্ফোরণে নিহতদের লাশ নিয়ে বুধবার লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা বিজ্ঞানী ময়নুল হকের প্রকাশ্য ফাঁসি ও নিহতদের ক্ষতিপূরণের দাবি করে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমারা ইউনিয়নের বড়পাইকা গ্রামে মঙ্গলবার বিকালে ময়নুল হকের আবিস্কৃত তেল ছাড়া জমিতে সেচ ও ধান ভাঙ্গার মেশিনের পরীক্ষামূলক পরিচালনার সময় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে চার জন এব্ং পরে হাসপাতালে দুই জন নিহত হয়।

নিহতরা হলো- টিটুল (৩০), আমরুল হোসেন মেকার (২৮), শারমিন (১২), রুহুল আমিন (১৪), আতিকুল (২৮) ও আমিনুল (৩০)। এরা সকলেই বড় পাইকা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সালমারা ইউনিয়নের চেয়ারম্যান জানান, গত ২ এপ্রিল মঙ্গলবার সালামারা ইউনিয়নে বড় পাইকা গ্রামের আব্দুল জলিলের ছেলে ময়নুল হক স্থানীয় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। তার বিজ্ঞানী হওয়ার অভিলাষে তেল ছাড়া জমিতে পানি সেচ, ধান ভাঙ্গা এবং ধান সিদ্ধসহ বহুমূখী কাজ সম্পাদনে উদ্ভাবিত বয়লার চালিত মেশিন পরীক্ষামূলক চালু করার জন্য বিভিন্ন এলাকায় প্রচার চালায়। সে অনুযায়ী ২০ হাজারের বেশি লোকের উপস্থিতিতে ওই দিন বিকাল ৪টায় ড্রামের তৈরি বিশাল বয়লারে পানি দিয়ে তুষের আগুনে ফুটানোর সময় দুমিনিটের মাথায় তা প্রকা- শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং গুরুতর আহত অবস্থায় দু’জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়।

এ ঘটনায় ময়নুল নিজেও মারাত্মক আহত হয়ে আত্মগোপন অবস্থায় চিকিৎসা নিচ্ছে বলে সূত্র জানায়। তার বাড়ির লোকজনও সকলে পলাতক রয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী ঊর্দ্ধতন কর্মকর্তাদের তড়িতগতিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।