ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ১৯তম অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ১৯তম স্থানে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত নতুন এক জরিপে এ তথ্য জানা যায়।
সূচকে সর্বশীর্ষে রয়েছে আফ্রিকার দেশ সুদান। আর সূচকের সর্বনিুে রয়েছে নরওয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক ম্যাগাজিন ও মার্কিন যুুক্তরাষ্ট্র ভিত্তিক ফান্ড ফর পিস ১৪৬টি দেশের বিভিন্ন দিক বিবেচনা করে মঙ্গলবার ব্যর্থ রাষ্ট্রের এ তালিকা প্রকাশ করে।
২০০৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম।
পাকিস্তান ও আফগানিস্তান বিশ্বের ১০টি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মধ্যে অবস্থান করছে। নতুন এ প্রতিবেদনে পাকিস্তান ৩৪তম স্থান থেকে নবম স্থানে চলে এসেছে। আর আফগানিস্তান গত বছরের ১১তম স্থান থেকে একঘর নেমে গিয়ে ১০ম স্থানে অবস্থান করছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভারত ৯৩তম ও ভুটান ৩৯তম স্থানে অবস্থান করছে। চীনের অবস্থান ৫৭ নম্বরে।
সূচকে শীর্ষ ৬০টি রাষ্ট্রের অধিকাংশই হচ্ছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশ।
ব্যর্থ রাষ্ট্রের সূচক প্রণয়নকারীরা জানিয়েছেন, ২০০৫ সালের কয়েক মাস জুড়ে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হাজার হাজার প্রবন্ধের ওপর ভিত্তি করে ও বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করে ব্যর্থ রাষ্ট্রের দ্বিতীয় সূচক তৈরি করা হয়েছে।
সূচক প্রণয়নের ক্ষেত্রে ১২টি উপাদানের ওপর ভিত্তি করে দেশগুলোকে নম্বর দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- জনসংখ্যার চাপ, শরণার্থী ও অভ্যন্তরীণ উচ্ছেদকৃতদের ব্যাপক চলাচল, প্রতিহিংসার উত্তরাধিকার, অসম অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্রের দুর্বৃত্তায়ন ও অবৈধকরণ, সেবাখাতের ব্যাপক অবণতি, মানবাধিকারের লঙ্ঘন, অপর রাষ্ট্রের হস্তক্ষেপ, বিবদমান এলিট শ্রেণীর উত্থান ইত্যাদি।
