২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টায় যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের বধূল নামক স্থানে নজরুল (৪৫) নামের এক পথচারী রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাকের নিচে পড়ে নিহত হয়।

দুপুর ২টায় সিরাজগঞ্জ--বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী বাজারের কাছে একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস অজ্ঞাত এক বৃদ্ধ পথচারীকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে সোমবার রাত ১০টার দিকে জেলার শাহবাজপুর উপজেলার দিলরুবা সিনেমা হল মোড়ে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ি উল্টে ১২ বছরের কিশোর নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও ১০জন যাত্রী।

পুলিশ নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।