কানাসাটে দুর্নীতি বিরোধী গম্ভীরা গান অনুষ্ঠিত
পল্লী বিদ্যুত সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কানাসটবাসীর সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার কানসাটের আব্বাস বাজারের আম বাগানে টিআইবির সচেতন নাগরিক কমিটির উদ্যেগে দুর্নীতি বিরোধী গম্ভীরা গান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁপাই গম্ভীরা দলের শিল্পীরা গানের তালে তালে পল্লী বিদ্যুত সমিতির দুর্নীতি, কানসাটবাসীর সংগ্রাম ও আগামী দিনের সমাজের অন্যান্য ক্ষেত্রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার কথা তুলে ধরেন। কয়েক হাজার নারী - পুরুষ ও শিশুর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম রেজা প্রমুখ।
