২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবি: ২ জনের লাশ উদ্ধার

বরিশাল জেলার হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবির ২৪ ঘন্টা পর সোমবার রাতে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহতরা হল- ফুলজান (৫২) ও তার নাতী শাহাদাত (৪)।

হিজলা উপজেলার হরিনাথপুর নামক স্থানে মেঘনা নদীতে রোববার মধ্যরাতে বরিশাল থেকে ছেড়ে যাওয়া জুলিয়া এক্সপ্রেস নামের একটি ট্রলারের সাথে নামবিহীন অপর একটি ট্রলারের সংঘর্ষে নামবিহনীন ট্রলারটি ডুবে যায়। ট্রলারের সকল যাত্রী সাঁতরে তীরে উঠতেও ফুলজান ও তার নাতী শাহাদাত নদীর পানিতে ডুবে যায়। সোমবার রাত ৮টার দিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।