কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২
রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি মিলনায়তনের কাছে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে, স্থানীয়রা মঙ্গলবার একথা জানায়।
আহতরা হলো বিল্লাল (৩৫) ও ভবেন্দ্র মাষ্টার (৪৫)।
আহত ভবেন্দ্র মাষ্টারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে বালু বোঝাই একটি ট্রাকের সাথে একটি অটোরিক্সার (ঢাকা-মোট্রো-১১-০০১৩) সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
