খুলনায় ভ্যানচালকের লাশ উদ্ধার
খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে পুলিশ সোমবার সকালে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে।
নিহত ভ্যানচালক নওয়াব আলী (৩৫) রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের দীন মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসী সোমবার সকাল ৭টায় উপজেলার জাবুসা গ্রামের আবুল চেয়ারম্যানের বাড়ির পাশে ভ্যানচালক নওয়াব আলীর লাশ পড়ে থাকতে দেখে। রূপসা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
