পাবনায় ক্রসফায়ারে আঞ্চলিক চরমপন্থী নেতা নিহত
পাবনার আতাইকুলা উপজেলার তাজিয়াপাড়া গ্রামে সোমবার ভোরে র্যাবের সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
নিহত জামাল হোসেন ওরফে জিয়া ওরফে রঞ্জু (৩০) পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির এমএল (লাল পতাকা)-এর পাবনা অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড। সে আতাইকুলা থানার যাত্রাপুর গ্রামের সিয়াম উদ্দিন ওরফে আদু শেখের পুত্র।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার ঢাকার মিরপুর এলাকা থেকে রঞ্জুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও তার সহযোগীদের স¤পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
তার দেয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা তাকে নিয়ে সোমবার ভোরে আতাইকুলা থানার লক্ষ্মিপুর ইউনিয়নের তাজিয়াপাড়া গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় জামাল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
র্যাব ঘটনাস্থল থেকে শাটার গান, গুলিসহ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। নিহত জামালের বিরুদ্ধে বিভিন্ন হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে।
