চট্টগ্রামে আরো ১০টি মহিলা বাস রাস্তায় নেমেছে
চট্টগ্রাম সিটি করপোরেশন রোববার নারী শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্যে আরো ১০টি বাস রাস্তায় নামিয়েছে।
নগরীর বহদ্দারহাট ক্রসিংয়ে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফার এ বাস সার্ভিসের উদ্বোধন করেছেন।
এ নিয়ে দু’দফায় মহিলাদের জন্যে ২০টি বাস নামানো হল।
যাত্রীদের জন্যে প্রথম এক কিলোমিটারের জন্যে তিন টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্যে এক টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
