পল্টনে স্বর্ণের দোকান থেকে ২৭৫ ভরি গহনা লুট
নগরীর পল্টনের একটি স্বর্ণের গহনার দোকান থেকে শনিবার রাতে ডাকাতরা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ২৭৫ ভরি স্বর্ণ লুট করেছে।
পুলিশ জানায়, ডাকাতির আগে দুস্কৃতকারীরা ‘ইস্টার্ন প্লাস’ মার্কেটের নিরপত্তা প্রহরীদের হালকা পানীয়র সাথে চেতনা নাশক ঔষুধ খাইয়ে এ অঘটন ঘটায়।
নিরপত্তা প্রহরীরা জানায়, দুস্কৃতকারীরা রাত পৌনে ১২ টার দিতে তাদের কোমল পানীয় দেয় এবং তা পান করার পর তারা জ্ঞান হারায়। এরপর ডাকাতরা বিক্রমপুর জুয়েলার্স নামে একটি দোকান থেকে স্বর্ণ লুট করে।
দোকানের মালিক আবু ইউসুফ খান ডাকাতদের সহযোগিতার অভিযোগ এনে, নিরপত্তা প্রহরীদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আলী আহসান, আলমগীর ও শাহ আলম নামে মার্কেটের তিন নিরাপত্তা প্রহরীকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে।
