২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস কোন দিন বদলানো যায় না: জয়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বাধীনতার পঁয়ত্রিশ বছর পরেও দেশের সঠিক ইতিহাস মুছে ফেলার চেস্টা করা হচ্ছে। স্কুল,কলেজ এবং ইন্টারনেটের মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু ইতিহাস কোন দিন বদলানো যায়না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সজীব ওয়াজেদ জয়কে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পক্ষ থেকে রোব্বার সুধাসদনে দেওয়া এক সংবর্ধণা সভায় তিনি এ কথা বলেন।

তিনি শিশু কিশোরদেরকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তাদের পিতা, মাতা এবং দাদা, দাদীর কাছ থেকে জানার জন্যে

পরামর্শ দেন।

তিনি আরো বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম  একটি সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে।