২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে টর্নেডোয় ১০ জন আহত, ৪০টি বাড়িঘর বিধ্বস্ত

আকস্মিক টর্নেডোতে রোববার পটুয়াখালীর দুটি গ্রামের ৪০টি বাড়িঘর বিধ্বস্ত এবং ১০ জন আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সদর উপজেলার দক্ষিণ সেহাকাঠি এবং বলয়কাঠি গ্রামে ওই টর্নেডো দু’মিনিট স্থায়ী হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ সময় ৮/১০টি দোকানপাট, একটি মসজিদ, একটি স্কুল ও মাদ্রাসাসহ ওইসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বহু গাছপালা উপড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, বিকেল ৩টা থেকে টর্নেডোটি শুরু হয়।

ঝড়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার উপড়ে দুটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।