২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে কাওরান বাজারে ব্যবসায়ী নেতা নিহত

নগরীর কাওরান বাজারে রোববার দুপুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন ব্যাবসায়ী নেতা নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নিহত ব্যবসায়ী নেতার নাম মোহাম্মদ আবু হানিফ (৪৫)। তিনি কাওরান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, দুপুর পৌণে ৩টার দিকে বন্দুকধারীরা তার অফিসে ঢুকে এলাপাথাড়ি গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

নিহত আবু হানিফ ৩৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। বুলেটবিদ্ধ হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

হানিফ খিলক্ষেত এলাকার নামাপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলায়।

এই হত্যাকা-ের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

কাওরান বাজারের ব্যবসায়ীরা জানান, হানিফের মৃত্যুর সাথে সাথে নগরীরর অন্যতম বড় কাঁচাবাজার এবং পাইকারী বাজার ১৮ মাস পর আবারো উত্তপ্ত হয়ে উঠল।

এরআগে বৃহস্পতিবার এখানকার ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধের দাবিতে লাঠি মিছিল বের করে।