বিদ্যুতের শুল্ক বাড়ানোর পূর্বে দক্ষ ব্যবস্থাপনা দেখতে আগ্রহী এফবিসিসিআই
সরকারের বিদ্যুত খাতে শুল্ক বাড়ানোর পূর্বে বিদ্যুত সরবরাহের ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা দেখতে আগ্রহী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডস্ট্রিজ।
বিদ্যুত খাতে বিদ্যমান সমস্যা সমানকল্পে দেশীয় এবং বিদেশী বিনোগকারীদের আকৃষ্ট করার জন্যে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক শনিবার এক গোলটেবিল বৈঠকে বিদ্যুতের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করলে এফবিসিসিআই এই মন্তব্য করে।
এফবিসিসিআই বিদ্যুত খাতে সংস্কার বিষয়ে শনিবার এক গোলটেবিল সভার আয়োজন করে সংগঠনের সম্মেলন কক্ষে।
সভায় বিদ্যুত বিভাগের সচিব এএনএইচ হোসেন বলেন, বিদ্যুত খাতের উন্নয়নের জন্যে ব্যাপক বিনিয়োগ ও বিনিয়োগকারীর প্রয়োজন রয়েছে।
দেশের বিদ্যুত খাতে নিু শুল্কারোপ করার কারণে কোন বিনিয়োগকারী আকৃষ্ট হচ্ছে না এবং এক্ষেত্রে সরকার একা এই ব্যয়ভার বহন করতে পারছে না।
এফবিসিসিআইি সভাপতি মীর নাসির হোসেন বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তা থাকলেও এক্ষেত্রে নিজস্ব সম্পদ খুবই কম।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুত খাতে দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যে কোনও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন।
এপ্রসঙ্গে এফবিসিসিআই এর অন্যান্য পরিচালকবৃন্দও একই সুরে বলেন, বিদ্যমান দুর্বল ব্যবস্থাপনার আওতায় বিদ্যুত খাতে শুল্ক বাড়ানো হলে দুর্ভোগ আরো বাড়বে।
বক্তারা বলেন, সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন হলে শুল্ক বৃদ্ধিতে কারোই কোন আপত্তি থাকবে না।
এশীয় উন্নয়ন ব্যাংক এর মতে, বাংলাদেশের বিদ্যুত খাতে অব্যাহত সিস্টেম ঘাটতি রয়েছে। এছাড়া কমসরবরাহ ক্ষমতা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য দুর্বলতা রয়েছে।
