২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসচেতনতা ও সূচনায় নির্ণয় করা গেলে ক্যান্সার প্রতিরোধ সম্ভব

ক্যান্সার প্রতিরোধ ও জনসচেতনতা শীর্ষক দুই দিন ব্যাপী এক কর্মশালা ২৭-২৮ এপ্রিল কুমিল্লার বাংলাদেশ পল্ল¬ী উন্নয়ন একাডেমীতে (বার্ড) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

রোশ বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রোগটি সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।  

কর্মশালায়- ক্যান্সারের কারণ, প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয়, ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি, ক্যান্সার রেজিস্ট্রি, ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচীসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আলোচিত হয়।

এছাড়া কয়েক প্রকার চিকিৎসা পদ্ধতির কথাও বলা হয়।

বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি ড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডাঃ মোঃ হাবিবুল¬াহ তালুকদার রাসকিন, ডাঃ এএফএম আনোয়ার হোসেন, ডাঃ কাজী মনজুর কাদের, ডঃ তৌহিদা আহসান, অধ্যাপক আহমেদ সাঈদ, ডাঃ নিজাম উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ খোরশেদ আলম, রোশ বাংলাদেশ লিঃ এর মেডিকেল অ্যাডভাইজার প্রফেসর এসএআর চৌধুরী ও ডাঃ শাহিদা আলম।