২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘মালা’ মিয়ানমারের আরাকান উপকুল অতিক্রম করছে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রচন্ড ঘূর্ণিঝড় “মালা” উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুর ১২টায় আকিয়াব ও স্যান্ডওয়ের মধ্য দিয়ে মিয়ানমারের আরাকান উপকুল অতিক্রম করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকুল অতিক্রম শেষ করতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ (চার) নম্বর হুঁশিয়ারী সংকেত এবং মংলা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর হুঁশিয়ারী  সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৫০-৭০ কিঃমিঃ বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সে সাথে মাজারী ধরণের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নিুাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিঃমিঃ এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ১২০ কিঃমিঃ যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৬০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর প্রচন্ড উত্তাল থাকবে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।