চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মহদিপুরে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
নিহতরা হচ্ছে-- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউপির সদাশিবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আনারুল (২৮) ও কাসেমের ছেলে বাবু (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ জেলার নিতপুর থেকে কৃষকরা ধান কেটে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জে শ্যামপুরের সদাশিবপুর গ্রামে ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে মহদিপুরের কাছে ট্রাকের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো- ট- ১১-১৩৬৯) পার্শ্ববর্তী একটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আহত ১০ জনের মধ্যে ৫ জনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
