সিরাজগঞ্জে নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ-এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
সিরাজগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের (এনটিসি) ইনচার্জ লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্সদের হয়রানীর অভিযোগ পাওয়া গিয়েছে।
সূত্র জানায়, অকৃতকার্য ছাত্রীদের অর্থের বিনিময়ে পাশ করানো, অন্যায়ভাবে ছাত্রীদের খাবার ও ষ্টাইপেনের টাকা আত্মসাৎসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
লায়লার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে সে ছাত্রীদের খাবার এবং ষ্টাইপেন থেকে ১০% থেকে ১৫% টাকা কেটে রাখে।
একটি সূত্র জানায়, নার্সিং ইনস্টিটিউটে বিবাহিতা এবং তালাকপ্রাপ্ত মেয়েদের ভর্তির নিয়ম না থাকলেও লায়লাকে ম্যানেজ করে এরকম অনেকেই এখানে পড়াশোনা করছে।
ছাত্রীদের টাকা এবং গহনা চুরির ঘটনায় ইনস্টিটিউটের নৈশ প্রহরী জড়িত থাকার প্রমান পাওয়া গেলেও ইনচার্জের অপকর্মের সাক্ষী হওয়ার কারণে তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
এব্যাপারে লায়লা আরজুমান্দ বানুর সাথে বিডিনিউজের প্রতিনিধি কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
বাংলাদেশ মেডিকেল এসোসিশেনের সভাপতি ডাঃ আকরামুজ্জামানের সাথে বিডিনিউজের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি বলেন, ইনচার্জের পদটি যেহেতু ডেপুটি সিভিল সার্জনের সমমানের, সেহেতু লায়লার এই পদে থাকার কোন যোগ্যতা নেই।
নার্সিং ইনস্টিটিউটটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করার পরে লায়লা সহকারী মেট্রোন হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে সে মেট্রোন হিসেবে যোগদান করে।
