২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের ডিপোগুলোকে শুক্রবারের সাথে শনিবারও সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

মজুদ সংকট পূরণ বা সাম্ভব্য তেলের দাম পূননির্ধারণ না হওয়া পর্যন্ত সরকার শুক্রবারের পাশাপাশি শনিবারও তেলের ডিপোগুলোকে তেল সরবরাহ বিরত রাখার নির্দেশ দিয়েছে বলে পাম্প মালিকরা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক শুক্রবার বিডিনিউজকে বলেন, “মজুদ শূণ্য হয়ে পড়ায় শনিবার দুপুর থেকে নগরীর প্রায় ৩০ থেকে ৪০ ভাগ পেট্রোল পাম্প জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল সরবরাহ করতে ব্যর্থ হবে।”

তিনি বলেন, মজুদ সংকটের কারণে সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অংশের অনেক পাম্পে ইতমধ্যে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

নাজমুল হক জানান, তীব্র চাহিদার কারণে অনেক পাম্প বৃহস্পতিবার সরবরাহকৃত তেল গ্রহণ করতেই পারেনি। এখন শুক্র ও শনিবারও কোন সরবরাহ থাকবে না। এছাড়া ‘মে দিবস’-র উপলক্ষে সোমবারও সরবরাহ বন্ধ থাকার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সব মিলে তীব্র জ্বালানি সংকটের সৃষ্টি করেছে।

হক বলেন, দেশের মোট চাহিদার উপর ভিত্তি করে ২৩ এপ্রিল পর্যন্ত ৮ হাজার মেট্রিকটন করে ডিজেল সরবরাহ করা হয়, যা বৃহস্পতিবার ৫ হাজার মেট্রিক টনে নেমে আসে। এ কারণে যে সকল পাম্প মালিকের বড় আকারের মজুদ ক্ষমতা নেই, তাদের জন্য মরাত্বক সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, শনিবার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা এবং সরবরাহে কাটছাঁট সংক্রান্ত সরকারী সিধান্তের বিষয়ে তিনি বা তার সমিতি কিছুই জানে না।