মংলা বন্দর থেকে ২৮টি জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে
হারিকেন মালা বাংলাদেশ--মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষিতে শুক্রবার মংলা বন্দর থেকে ২৮টি জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মংলা নৌ বন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে আবহাওয়া অফিসে জানায়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আবু তাহের বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মালামাল বোঝাই ও খালাস করার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার নয়টি উপজেলাতেই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অতিরিক্ত এসপি এম কামরুল হাসানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক চলছিল।
