২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণীঝড় ‘মালা’ হ্যারিকেনে রূপ নিয়েছে, শনিবার মায়ানমারে আঘাত করতে পারে

ঘূর্ণীঝড় ‘মালা’ এখন হ্যারিকেনে রূপ নিয়েছে। প্রচ- গতিতে এটি শনিবার নাগাদ মায়ানমারে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূল অঞ্চলে বয়ে যেতে পারে তুমুল ঝড় - বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আবহাওয়া অফিসে জানায়, শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজার নৌ বন্দরকে ৪ নম্বর এবং মংলা নৌ বন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

একজন আবহাওয়াবিদ বিডিনিউজকে জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল দেশের উপকূল অঞ্চলে আঘাত করা ঘূর্ণীঝড়টির সঙ্গে মালা’র বেশ কিছুটা গতি -- প্রকৃতির পার্থক্য রয়েছে।

তিনি জানান, ’৯১ সালের ঘূর্ণীঝড়টির গতিমূখ ছিলো বাংলাদেশের উপকূল অঞ্চল। আর এবারের মালা’র গতিমুখ মায়ানমার। এছাড়া ’৯১ সালের ঘূর্ণীঝড়টি ছিলো আরো অনেক বেশী শক্তিশালী। এ কারণে সেবার ক্ষয়ক্ষতির পরিমান ছিলো ব্যপক।

’৯১ সালের ওই প্রলয়ঙ্করী ঘূর্ণীঝড়ে দেশে প্রায় একলাখ চার হাজার মানুষ প্রাণ হারায়। ক্ষতি হয় প্রায় এক হাজার ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ।

রাত ৮টা ৩০ মিনিটে প্রাপ্ত আবহাওয়া দপ্তরের এক বুলেটিনে জানানো হয়, হ্যারিকেন মালা সন্ধ্যা ছয়টায় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলো মিটার দক্ষিণে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-- দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো। এটি আরো জোরদার হয়ে উত্তর--- উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে বুলেটিনে জানানো হয়।

হারিকেনের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ১২০ কিমি। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সাগর প্রচন্ড উত্তাল রয়েছে।

উত্তর--পূর্ব বঙ্গোপসাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হযেছে।