বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন শনিবার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ২০০৬-২০০৮ মেয়াদের নির্বাচন ২৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এ ছাড়া একই সময় চট্টগ্রাম, খুলনা, বগুড়া, দিনাজপুর, যশোর এবং ময়মনসিংহ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচনে সভাপতি পদে মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিভাগের সহ-সভাপতি পদে কার্তিক চ্যাটার্জি এবং যুগ্ম মহা-সচিব পদে মোল্লা জালাল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
মহাসচিব পদে আবদুল জলিল ভূঁইয়া ও মাহাবুব আলম এবং কোষাধ্যক্ষ পদে ফরাজি আজমল হোসেন ও আতাউর রহমান প্রতিযোগিতা করছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী এবং মহাসচিব মঞ্জুরুল আহসান নির্বাচনকে সফল করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
