শেখ হাসিনার সাথে বিউটেনিসের সাক্ষাত: নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার আশাবাদ
ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস আশা প্রকাশ করেছেন যে, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করতে সরকার তদন্ত কাজ অব্যহত রাখবে।
শেখ হাসিনার সাথে শুক্রবার দুপুরে তার বাসভবন সুধা সদনে দেখা করার পর বিউটেনিস এ মন্তব্য করেন।
এছাড়াও তিনি বিট্রিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর বড় ধরনের হামলা এবং সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত কাজ অব্যহত থাকার এবং বিচারের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশা প্রকাশ করেন। ...........
