২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি ও লবন চাষের আধিক্যে কুতুবদিয়া দ্বীপ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে

কুতুবদিয়া বাঁচাও আন্দোলন শুক্রবার বলেছে চিংড়ি ও লবন চাষের আধিক্যের কারণে উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ ছাড়াও বাঁধ তৈরিতে দুর্নীতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির অভাব দ্বীপটিকে বিপদগ্রস্ত করে তুলছে।

১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকারী ঘুর্ণীঝড়ে কুতুবদিয়ার যে বিপর্যয় ঘটেছিলো তার স্মরণে আন্দোলনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় আন্দোলনের নেতৃবৃন্দ এ কথা বলেন

আন্দোলনের পক্ষ থেকে আরও বলা হয়, সাইক্লোনের ঝুঁকিগ্রস্ত এ দ্বীপ এবং এর এক লাখ ৩০ হাজার মানষকে রক্ষার জন্যে সরকার এ পর্যন্ত কোনও পরিকল্পি উদ্যোগ নেয়নি।