২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুস সামাদ আজাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন

আওয়ামী লীগ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় দলের প্রবীন নেতা মুক্তিযুদ্ধের খ্যাতিমান সংগঠক এবং দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সকাল ১০টায় আ’লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দীর্ঘ দিনের রাজনৈতিক সঙ্গী আবদুস সামাদ আজাদের বনানীর কবরস্থানে পুষ্পার্ঘ অপর্ণ করেন।

আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, খালিদ মাহমুদ চৌধুরী এবং শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নেতৃত্বে চেয়ারম্যান এএফএম বাহাউদ্দিন নাসির প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।