২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিনদিনব্যাপী মোটর প্রদর্শনী

রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সমে¥লন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা মোটর শো-২০০৬ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সংশ্লিষ্টদের প্রতি অটোমোবাইল যন্ত্রাংশ এবং এই সংক্রান্ত অন্যান্য দ্রব্য উৎপাদনের আহ্বান জানান।

কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজম্যান্ট সার্ভিস লি: (সিইএমএস) এবং এর পার্টনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই প্রদর্শনীর আয়োজন করে।

‘ঢাকা মোটর শো’ এ ৬০টি সংগঠন তাদের উৎপাদিত পণ্য ও যন্ত্রাংশ প্রদর্শন করছে।

এই প্রদর্শনীতে মোটর গাড়ি, বাস, ট্রাক, যন্ত্রাংশ, গ্যারেজ সরঞ্জাম, তেল এবং লুব্রিক্যান্টসহ অটোমোবাইল সামগ্রী  রয়েছে। এ ছাড়াও এই বাণিজ্য মেলায় বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানি এবং ব্যাংকগুলো স্টল নিয়েছে করবে।

মেলায় জনপ্রিয়  বিখ্যাত ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি এবং তার প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাপান, অস্ট্রেলিয়া, চীন, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত প্রায় শতাধিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তি ও মডেলের বিভিন্ন প্রকার মোটরযান সর্বসাধারণের জন্য প্রদর্শনীতে উন্মুক্ত করা হয়েছে।

জিনজিরা মোটর যন্ত্রাংশ কলাকৌশলী প্রদর্শনীর জন্য ঢাকায় জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি তাদেরকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “যদিও তাদের উৎপাদিত দ্রব্যগুলো নকল তবে এগুলো সত্যিকার অর্থেই নকল।’”