সরকার ১৫ মাসে ১ হাজার ৬’শ পঞ্চাশ কোটি টাকার দখলকৃত ভূমি উদ্ধার করেছে
সরকার ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত সময়ে দেশের ৬৪ টি জেলা থেকে ১ হাজার ৬’শ ৫০ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করেছে বলে ভূমি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক তথ্যে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সম্পদ অভিযোগ, পর্যবেক্ষন ও তদন্তকারী জাতীয় নির্বাহী কমিটির দশম বৈঠকে এসকল অর্জনের তথ্য উপস্থাপন করা হয়।
কিন্তু বৈঠকে ভূমি সম্পদ সংক্রান্ত স্পর্শকাতর মামলার কোন তালিকা না পাঠানোর জন্য ৬৪ টি জেলার ডেপুটি কমিশনারদের সমালোচনা করা হয়।
কমিটির সদস্য এবং ভূমি, তথ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিববৃন্দ, অতিরিক্ত এটর্নি জেনারেল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং আইন মন্ত্রণালয়ের একজন আইনজীবি বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির চেয়ারম্যান মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম ছয় বিভাগীয় কমিশনারের মধ্যে, প্রথম বারের মত বৈঠকে অংশগ্রহণকারীদের ভূমি সংক্রান্ত মামলার বিষয়ে জেলা প্রশাসকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানায় ।
২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত সময়ে স্বার্থান্বেষী মহলের হাতে অবৈধ দখলকৃত ৪ হাজার ৬৭ একর সরকারি ভূমি উদ্ধার করা হয়।
ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, মার্চ মাসে দেশের ২৬ টি জেলায় এক খন্ড খাস জমিও উদ্ধার হয়নি, যেখানে ফেব্র“য়ারিতে ওই সংখ্যা ছিলো ১৮ এবং জানুয়ারিতে ২৭।
ভূমি মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানায়, ভূমি সম্পদ সংক্রান্ত স্পর্শকাতর মামলার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে, ৬৪ টি জেলার ডিসিদের কাছে চিঠির আরেকটি অনুলিপি পাঠানোর জন্য কমিটির চেয়ারম্যান ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
ভূমি দখল সংক্রান্ত যে কোন ঘটনার তথ্য চেয়ে, টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারণা চালানোর জন্যও তিনি ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
