যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ার প্রকোপ: ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭০
যশোরের বাঘারপাড়া উপজেলার তিনটি গ্রামে বুধবার থেকে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে বিল্লাল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার থেকে উপজেলার ধলগ্রাম, বল্লামুখ এবং নতুন গ্রামে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এতে আক্রান্তদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।
এ সম্পর্কে স্থানীয় চিকিৎসকরা বলেন, রোটা ভাইরাসের আক্রমনজনিত কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
এ দিকে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলার ধলগ্রামে ইউনিয়ন পরিষদ ভবনে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বসানো হয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্মকর্তারা জানান, আক্রান্তদের দুটি স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও অস্থায়ী ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। হঠাৎ করে ডায়রিয়া শুরু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে।
