২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন

হাইকোর্ট বৃহস্পতিবার মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও উপ মন্ত্রীদের জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দান অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি এটিএম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ তাদের নিয়োগের জন্যে দেওয়া গেজেট প্রজ্ঞাপন, পিরোজপুর জেলার দায়িত্ব সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের স্থলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেনের ওপর অর্পন করা অবৈধ ঘোষণা করেন।