মতিঝিলে জোড়া পুলিশ হত্যা মামলার রায়ে সন্ত্রাসী ঈদুলসহ ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মতিঝিল বিসিআইসি ভবনের সামনে পুলিশের সহকারী দারোগা ও হাবিলদার লিয়াকতকে গুলি করে হত্যার দায়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঈদুলসহ চারজনকে মৃত্যুদ- ও অপর চারজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ নম্বর আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদ- প্রাপ্তরা হলোÑ ঈদুল ওরফে শহিদুল ইসলাম ওরফে জাহিদুল ইসলাম ওরফে আব্দুল্লাহ হিল বাকী, কিরণ ওরফে শাহরিয়ার কিরণ, কালা সোহেল ওরফে কিলার সোহেল ওরফে ক্যাপ সোহেল ওরফে কাঙালি সোহেল ওরফে সোহেল ভাট, মিল্লাত ওরফে মিলাদুন্নবী ওরফে বরকত। প্রসঙ্গত, মৃত্যুদ-প্রাপ্তদের মধ্যে ঈদুল ছাড়া সবাই পলাতক।
যাবজ্জীবন প্রাপ্তরা হলো- ছাত্রদল নেতা তানজিল ওরফে তানজিলুর রহমান ওরফে নবাব, আজাদ ওরফে নূরুল আলম, প্রিয়কান্তি বড়–য়া ওরফে প্রিয়তোষ বড়–য়া, লিয়ন ওরফে কেএম শাহনেওয়াজ খান। যাবজ্জীবনপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২০ জুন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলের বিসিআইসি ভবন থেকে চাঁদা আদায় করে দ-প্রাপ্তরা রিক্সাযোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্য আমিনুল ও লিয়াকত ঈদুল, কিরণকে জাপটে ধরে ফেলে। এ সময় অপর দ-প্রাপ্তরা ঈদুল ও কিরণকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় একজন পথচারী সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দ-িতদের ছোঁড়া গুলিতে দুই পুলিশ গুলিবিদ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিনিময়ের এক পর্যায়ে ঈদুলও গুলিবিদ্ধ হয়। অপর পুলিশরা তাকে ৩১ রাউন্ড গুলি, একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও চাঁদাবাজির ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। মামলার বিচারকালে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
