নরসিংদীতে বোমা হামলার আসামি রবিউলের ১০ বছরের সশ্রম কারাদন্ড
নরসিংদী স্পেশাল ট্রাইবুনাল আদালত ১৭ আগস্টে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ-ের রায় প্রদান করেছেন।
নরসিংদী স্পেশাল ট্রাইবুনাল আদালত-- ২ এর বিচারক মো. শামসুর রহমান বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্টে দেশব্যাপী বোমা হামলার দিন রবিউল ইসলাম বাবু নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্টের মধ্যবর্তী স্থান, কোর্ট মসজিদ ও জেলা কারাগারের সামনে এবং পুলিশ লাইন মসজিদের সামনে বোমা বিস্ফোরণ ঘটায়।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানা পুলিশ ১৮ আগস্ট শাহে প্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে দারোগা কাজী জসিমউদ্দিন বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
মামলায় ১৮ জন সাক্ষীর স্বাক্ষ্য--প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত এ দ-াদেশ প্রদান করেন।
