শব্দপাঠ পদক পেলেন ছড়াকার সুকুমার বড়–য়া
শব্দপাঠ পদক ২০০৬ পেলেন ছড়াকার সুকুমার বড়–য়া। শুক্রবার বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদক তুলে দেয়া হবে।
যুক্তরাজ্যের প্রবাস প্রকাশনী তাদের সাহিত্যের ছোট কাগজ শব্দপাঠের নামে এই পদক প্রবর্তন করেছে।
পদকের সাথে সুকুমার বড়–য়াকে সম্মানী হিসোবে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাশিল্পী আকমল হোসেন নিপু। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী।
