জেএমবি’র শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ ঢাকায় এবং সালাউদ্দিন চট্টগ্রামে গ্রেপ্তার
র্যাব সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র পলাতক দুইজন মজলিশ-ই-শূরা সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাদের পৃথকভাবে ঢাকা ও চট্টগ্রাম সিএমএম আদালতে হাজির করা হয়।
র্যাব ঢাকার ডেমরা থেকে বুধবার ভোরে শূরা সদস্য খালেদ সাইফুল্ল¬াহ, তার স্ত্রী, তিন কন্যা ও এক ভাইকে এবং চট্টগ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় শূরা সদস্য সালাউদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তারের পর খালেদ সাইফুল্লাহ ওরফে মো. ফারুক হোসেন খান ওরফে আমজাদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ১৭ আগস্ট নিউমার্কেটের সামনে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করা হয়নি। তবে চট্টগ্রামে আটক সালাউদ্দিনসহ তিনজনকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হমালার ঘটনার পর থেকে তারা পলাতক ছিল।
এ গ্রেফতারের মধ্য দিয়ে চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র মজলিশ-ই-শূরার সাতজনকেই গ্রেপ্তার সম্ভব হলো।
র্যাব সদস্যরা আশা করছেন, শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের ফলে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।
এর আগে জেএমবি’র পাঁচজন শীর্ষস্থানীয় শূরা সদস্যসহ জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কামান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, জেএমবি’র সামরিক প্রধান আতাউর রহমান সানি, হাফেজ মোহাম্মদ এবং আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়।
এখনও জেএমবি’র মোট আটাশ জেলা কমান্ডার পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জেএমবি’র খালেদ সাইফুলল্লাহর অবস্থান সম্পর্কে অবহিত হয় এবং ঢাকা ডেমরার কোনাবাড়ি এলাকায় মঙ্গলবার রাত ১০ টায় অভিযান চালায়।
র্যাব সদস্যরা ভোর রাত ৩টায় পুরো এলাকা ঘিরে ফেলে কোনাবাড়ির একটি বাড়ি থেকে খালেদ সাইফুল্ল¬াহর স্ত্রী, তিন কন্যা ফারজানা, ফারিয়া ও ফাতেমা এবং তার ভাইকে গ্রেপ্তার করে। মোবাইল ফোনে খালেদ সাইফুল্ল¬াহর সাথে দীর্ঘ সময় আলোচনার পর র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে জেএমবি’র পলাতক এ শীর্ষনেতাকে বুধবার ভোর ৪ টা ২০ মিনিটে টাকা এবং গহনাসহ গ্রেপ্তার করে।
র্যাব সদস্যরা জানায় তাকে গ্রেপ্তারের সময় কোনও বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি।
এর আগে এক সফল অভিযানে চট্টগ্রামের কাট্টালীর সিডিএ আবাসিক এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত জেএমবি’র মজলিশ-ই-শূরা সদস্য সালাউদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব প্রথমে চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় কমা-ার মিজানুর রহমান শাওন ও তার স্ত্রীকে দলের নীতিনির্ধারণী বৈঠক চলাকালে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, গত রাতে ওই বৈঠকে তারা চট্টগ্রামে আবার সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
ঢাকার ডেমরা থেকে জেএমবি’র অন্য শীর্ষস্থানীয় নেতা খালেদ সাইফুল্ল¬াহকে গ্রেপ্তারের জন্যে সালাউদ্দিনকে গ্রেপ্তারের কথা র্যাব সদস্যরা গোপন রাখে।
র্যাব- ৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাট্টালীর একটি বাড়ি ঘিরে ফেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাওন এবং তার স্ত্রী শাহেলা শান্তাকে গ্রেপ্তার করে।
শাওনের কাছ থেকে পাওয়া তথ্যে র্যাব জানতে পারে, মজলিস-ই-শূরা সদস্য সালাউদ্দিনের নতুন বোমা হামলার প্রয়োজনীয় অর্থসহ এ বৈঠকে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
জেএমবি’র তৃতীয় শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন সন্ধ্যায় ওই বাড়িতে আসে এবং দরজার কড়া নাড়লে পর্দার পাশে লুকিয়ে থাকা র্যাব সদস্যরা দরজা খুলে তাকে ভেতরে আসতে দেয়।
সাদা পোশাকধারী র্যাব সদস্যরা তাকে ৪০ হাজার টাকাসহ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সূত্র জানায়, এ বৈঠকে আসা জেএমবি’র তিনজন এহছার সদস্যসহ চারজনকে র্যাব গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শাহআলম ওরফে আব্দুল¬াহ, আরমান ওরফে ফারুক, নুরুল আমিন ওরফে নাবিল এবং ফারুকের স্ত্রী নীলূফার আক্তার।
জেএমবি’র চট্টগ্রামের বিভাগীয় প্রধান জাভেদ ইকবাল গ্রেপ্তার হওয়ার পর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শাওন সম্প্রতি বিয়ে করে স্ত্রীসহ পাহাড়তলী থানার কাট্টালীতে ভাড়া করা বাসায় বসবাস করছিল।
গ্রেপ্তারকৃত ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব- ৭ এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
খালেদ সাইফুল্ল¬াহ এবং সালাউদ্দিন ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা এবং ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
খালেদ সাইফুল্লাহকে বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মামুন আল রশিদের আদালতে হাজির করা হয়। ১৭ আগস্ট নিউমার্কেট ৪ নম্বর গেটের সামনে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলেও কোনো রিমান্ড চাওয়া হয়নি।
রাষ্ট্রপক্ষের এক আবেদনে আসামী খালেদ সাইফুল্লাহ ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জড়িত থাকায় তাকে ঝালকাঠি আদালতে পাঠানোর অনুমতি চাওয়া হয়। বিচারক সে আবেদন মঞ্জুর করেন। ফলে তাকে বৃহস্পতিবার ঝালকাঠি আদালতে হাজির করা হবে।
চট্টগ্রাম থেকে আটক সাতজনের মধ্যে জেএমবির অপর শূরা সদস্য সালাউদ্দিনসহ তিনজনকে বুধবার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডপ্রাপ্ত অপর দুই জেএমবি সদস্য হল- শাওন এবং নুরুল। তাদেরকে ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে বোমা হামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকি চারজনকে নোয়াখালী পাঠানো হচ্ছে বলে সূত্র জানায়।
