২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে ধামরাইয়ে হরতাল পালিত

ধামরাই পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিলন হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ধামরাই পৌর শহরে সকাল - সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

হরতাল চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা দিনভর বিভিন্ন পয়েন্টে অবস্থান শেষে সমাবেশ করে। ওই সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, শওকত হোসেন শাকু, আবুল হোসেন, খালেদ, মাসুম খান, লাল্টু প্রমুখ।

এ ছাড়াও হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সাভার বাজার বাসষ্ট্যা-ে একটি বিশাল মিছিল বের করে।

উল্লেখ্য, গত রোববার হরতাল চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম মিলন গুরুতর আহত হয়। পরে মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।