২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসায় অবহেলার দায়ে কোটি টাকার মামলা

চিকিৎসায় অবহেলার অভিযোগে গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গাইনি বিশেষজ্ঞ ডা. রাহিলা খানের বিরুদ্ধে ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার ১৪২ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বুধবার উত্তরার তিন নম্বর সেক্টরের গৃহবধূ তানজিনা হাস্নাত চৌধুরী বাদি হয়ে ডা. রাহিলার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়, ২০০৩ সালের ২৬ এপ্রিল তানজিনাকে কমফোর্ট নার্সিং হোমে ডা. রাহিলার তত্ত্বাবধানে অপারেশন (সিজারিয়ান) করা হয়। ওই বছর ৫ মে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিছু দিন পর তার অপারেশনজনিত ব্যাথা না কমলে ডাক্তার আবার তাকে নিজ ক্লিনিক ধানম-ির ওমেন্স অ্যান্ড চিলড্রেন হাসপাতালে ভর্তি করান।

এখানেও সুস্থ না হলে পরে তাকে এশিয়ান হাসপাতাল ও পিজি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, অপারেশনের সময় ডাক্তারের অবহেলায় তার পেটের মধ্যে গজ--ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেওয়া হয়। ওই বছরের ৩০ জুন তাকে ব্যাককের বামরুনগ্রাদ হাসপাতালে আবার অপারেশন করে সাদা রংয়ের গজ--ব্যান্ডেজ বের করা হয়।

এদিকে আগামী ১০ মে মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যারিস্টার এম. জিয়াউল হাসান বাদির পক্ষে মামলা পরিচালনা করেন।